শৈলকুপায় পাট নিড়ানির কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে শাহিন আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের নিত্যানন্দনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে । নিহত কৃষক একই গ্রামের বেনজীর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে খাবার খেয়ে মাঠে পাট নিড়ানির কাজে যায় শাহিন আলম। তীব্র রোদে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে পাশের জমিতে থাকা অন্যান্য কৃষকরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
THE ONLINE EDITION
সত্যের পথে, নির্ভীক কণ্ঠে
LIVE NEWS
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
Sponsored
🚨 দ্যা অনলাইন এডিশন
সংবাদ, রিপোর্টিং ও মিডিয়ায় কাজের সুযোগ।
আজই যুক্ত হোন আমাদের টিমে।
🚨 নিয়োগ চলছে
THE ONLINE EDITION
সংবাদ, রিপোর্টিং ও মিডিয়ায় কাজের সুযোগ।
নিচের ফরম পূরণ করে সরাসরি আবেদন করুন।
0 মন্তব্যসমূহ